Thursday, March 14, 2019

এল.এল. বি (প্রিলিমিনারী) পরীক্ষার সাজেশন ২০১৮ আইন বিজ্ঞা (Jurisprudence)

এল.এল. বি (প্রিলিমিনারী) পরীক্ষার সাজেশন ২০১৮
 আইন বিজ্ঞা 
(Jurisprudence) 
১***
 ক)আইন বিজ্ঞান বলতে কি বুঝ? আইন বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলােচনা কর?
 খ)আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা আলােচনা কর?
 গ)আইন বিজ্ঞান পাঠেরমাধ্যমে একজন আইনের ছাত্র এবং ভবিষ্যতের পেশাদার আইনজীবী হিসেবে তুমি   কিভাবে উপকৃত হতে পারাে? 
 ঘ)আইনের সাথে আইনবিজ্ঞানের কোনাে পার্থক্য আছে কি?
 ঙ)আইন বিজ্ঞানের বিষয়বস্তু হল কোন বিষয়ের মানবিক ও ঐশ্বরিক জ্ঞান এবং ন্যায়-অন্যায়ের বিজ্ঞান।   অভিমতটি ব্যাখা কর?

 ২***
 ক)আইনের সংজ্ঞা দাও? বিভিন্ন প্রকার আইনগুলি কি? আইনের উৎস সম্পর্কিত ধারণার ব্যাখা কর? 
 খ)আইনের ঐতিহাসিক ও আইনগত উৎস ব্যাখা কর। আইনের উৎসহিসাবে প্রথা ও বিধিবদ্ধ আইনের   তুলনামূলক আলােচনা কর? 
 গ)নৈতিকতার সাথেআইনের পার্থক্য কর?
 ঘ) সংবিধিবদ্ধ আইন কি? ইহা বলা কি সঠিক হবে যে, ফৌজদারী কার্যবিধি সম্পূর্ণরুপে পদ্ধতিগত আইন?   ঙ) বিচারিক পদ্ধতির সাধারণ উপাদানসমূহ ব্যাখা কর?
 চ)আইন অনুযায়ী বিচার বলতে কি বুঝ? সংক্ষেপে এর সুবিধা এবং অসুবিধা সমূহ আলােচনা কর?   স্বাভাবিক ন্যায়বিচার থেকে এর পার্থক্য দেখাও?
 ছ)আদালতের আইন অনুযায়ী বিচার করার দায়িত্ব কি আইনানুগ না নৈতিক? আলােচনা কর?

৩***
 ক)অধিকারের অর্থ কি? সকল মৌলিক অধিকার আইনগত অধিকার বটে কিন্তু সকল আইনগত অধিকার   মৌলিক অধিকার নহে- উক্তিটির যথার্থতা নিরূপণ কর?
 খ)আইনগত অধিকার এবং ন্যায়সঙ্গত অধিকার এর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নির্ণয় কর। উহাদের মধ্যে   বিরােধের ক্ষেত্রে কে কার উপর প্রাধান্য পাবে এবং কেন?
 গ)নিম্নোক্তগুলির সংজ্ঞা ও তাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর ?
 1. ভেটেড ও কনটিনজেন্ট অধিকার
 2. প্রাইমারী ও স্যাংসনি অধিকার
 ঘ)নজীরের সংজ্ঞা দাও। কিভাবে এর শ্রেণীকরণ করবে? প্রত্যেক প্রকার নজীরের বর্ণনা দাও।
 ঙ) আইনের উৎস হিসেবে প্রথা ও নজীরের গুরুত্ব আলােচনা কর। কর্তৃত্বমূলক ও অনুসরণযােগ্য নজীরের   সংজ্ঞাসহ পার্থক্য নিরুপণ কর।
 চ)একটি নজির কখন তার কার্যকারিতা হারায়? তুমি কতদূর অবধি মনে কর যে, একটি বাধ্যকর নজীর   বিচারকের স্বাধীন চিন্তাধারাকে ব্যাহত করে? 
 ছ)বাংলাদেশের একজন বিচারক কতকাংশে নজীর মানতে বাধ্য? জ)রেশিও ডিসাইডেন্ডি ও অবিটার   ডিকটা এবং প্রথা ও নজির এর মধ্যে পার্থক্য নির্ণয় কর। 

 ৪*** 
 ক)আইন প্রণয়ন বলতে কি বুঝ? ইহা কিভাবে নজির হতে ভিন্নতর? বিচারকেরা কিআইনু তৈরী করেন?   খ)প্রথা বলতে কি বুঝায়? উহা কত প্রকার ও কি কি? বৈধ প্রথার উপাদানসমূহ কি কি?
 গ)একটা প্রথাকে আইনের মর্যাদা পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে? প্রথা ও আইনের মধ্যে পার্থক্য   নির্ণয় কর?

৫***
 ক)মালিকানা বলতে কি বুঝায়? দখলকে মালিকানার নয় পয়েন্ট বলা হয় কেন? 
 খ)মালিকানার অত্যাবশ্যকীয় উপাদানগুলাে কি কি? বিভিন্ন প্রকার মালিকানার বর্ণনা
 গ)মালিকানা অর্জনের পদ্ধতি আলােচনা কর। দীর্ঘকালের দখল কেন মালিকানা সৃষ্টি করে?
 ঘ)দখলের সংজ্ঞা দাও। দখলের উপাদান কি কি? দখল অর্জনের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর?
 ঙ)দুই ব্যক্তি কি একই সাথে এবং একই সময়ে কোন বস্তু দখল করিতে সক্ষম?
 চ)তুমিকি এই বক্তব্যের সাথে একমত যে, দখল ছাড়া মালিকানা অসম্পূর্ণ এবং মালিকানা ছাড়া দখল         অবৈধ?
 ছ)মালিকানার উপভোগ বিধি অনির্ধারিত, হস্তান্তরের ক্ষমতা বিধি নিষেধমুক্ত এবং স্থায়িত্বকাল অবধি-   আলােচনা কর?
 জ)পার্থক্য নিরুপন করঃ
 1.আইনগত ও ন্যায়সঙ্গত মালিকানা।
 2.একক মালিকানা ও সহ মালিকানা।
 3.ইন্দ্রিয়গাহ্য ও ইন্দ্রিয়াতীত মালিকানা।
 4.কায়েমী ও সম্ভাব্য মালিকানা।
 5.মাশাল ল এবং মিলিটারী ‘ল।
 6.ব্যক্তিগত আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইন।
 7.কমন’ল এবং ইকুইটি।
 8.দখল ও মালিকানা। 
 9.অপরাধ ও টর্ট আইন। 

 ৬*** 
 ক)শাস্তি বলতে কি বুঝায়? শাস্তির বিভিন্ন তত্ত্বগুলাে কি?
 খ)অপরাধের পুনরাবৃত্তি রােধে সামাজিক প্রতিরােধ হিসাবে শাস্তির প্রয়ােজনীয়তা সমালােচনাসহ মূল্যায়ন   কর?
 গ)বাংলাদেশ মৃত্যুদন্ড কি সাংবিধানিকভাবে বৈধ? ভবিষ্যৎ অপরাধ নিরােধের জন্য শাস্তি কি একটি সঠিক   উপায়?
 ঘ)ফৌজদারী ন্যায়বিচার পরিচালনায় বিভিন্ন প্রকার শাস্তি ও প্রত্যেক প্রকার শাস্তির সাথে সংযুক্ত উদ্দেশ্যে   আলােচনা কর?
 ঙ)তুমি কি এই ধারণার সাথে একমত যে, নিবৃত্তিমূলক শাস্তি এবং সংস্কারমূলক শাস্তির মধ্যে একটি সমন্বয়   হওয়া উচিত?

 ৭*** 
 ক)আইনগত ব্যক্তি কি? কিভাবে এ ধরনের ব্যক্তি সৃষ্টি হয়? স্বাভাবিক ব্যক্তির সঙ্গে এর পার্থক্য নির্ণয় কর।    আইনী ব্যক্তিসমূহের শ্রেণীক্রণ কর?
 খ)আধুনিক যুগে মৃত ব্যক্তি এবং অজাত ব্যক্তির আইনগত মর্যাদার মূল্যায়ন কর?
 গ)জন্মগ্রহণ করার মুহূর্তে ডা: নওরিন শেফা একটি অজাত শিশুর ক্ষতিসাধন করে যাহার ফলস্বরুপ   শিশুটির মৃত্যু হয়। যদিও ঐ সময় শিশুটির শ্বাস-প্রশ্বাস শুরু হয় নাই বা সম্পূর্ণরুপে সে জন্মগ্রহণ করে নাই।  অজাত শিশুটির অভিভাবক মি: জুলকার নাঈম (নাবিল) ডা: নওরিন শেফা এর বিরুদ্ধে আইনানুগ   ব্যবস্থা  গ্রহণ করতে আগ্রহী। পরামর্শ দাও। 
 ঘ. কৃত্রিম ব্যক্তি কে এবং কিভাবে এই ধরনের ব্যক্তি সৃষ্টি হয় এবং কিভাবে বিলুপ্ত বা শেষ হয়? একজন ব্যক্তির ব্যক্তিত্ব কি অকৃত্রিম আলােচনা কর। 

 ৮***
 ক)জুরিসপ্রুডেন্সে সম্পত্তি কথাটি যে যে ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তা বর্ণনা কর?
 খ)ব্যক্তিগত সম্পত্তি কি ন্যায়সঙ্গত? উদাহরণসহ অপরের সম্পত্তির উপর সম্ভাব্য অধিকার সমূহ   আলােচনা  কর?  
 গ)সম্পত্তির প্রকারভেদ আলােচনা কর। সম্পত্তি অর্জিত হওয়ার বিভিন্নপন্থাসমূহ কি কি? বর্ণনা কর?  ৷   ঘ)নিচের বিষয়গুলাে আলােচনা করঃ
 1.সম্পত্তি সংক্রান্ত এবং ব্যক্তিগত অধিকার;
 2.দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তি
 ৩.পরার্থ দায়.

 ৯*** 
 ক. আইনগত প্রশ্ন ও তথ্যগত প্রশ্নের সংজ্ঞা দাও। আইনগত প্রশ্ন ও তথ্যগত প্রশ্নের মধ্যে পার্থক্য দেখাও।   ইহাদের একটি অপরটিতে কিভাবে রুপান্তরিত করা যায়?

 খ. প্রচলিত আইন বলতে কি বুঝ? কতিপয় আইনবিদদের মতে আন্তর্জাতিক আইন এক প্রকারের প্রচলিত   আইন। তুমি কি এই উক্তির সাথে একমত? তােমার উক্তির স্বপক্ষে যুক্তি দেখাও?

 গ. অধীনস্থ আইন প্রণয়ন বলতে কি বুঝ? ইহা কিভাবে সর্বোচ্চ আইন ও নির্বাহী আইন হতে পৃথক?

 ঘ)অধীনস্থ আইন বিকাশের কারণ কি? কিভাবে ইহা নিয়ন্ত্রিত হয়?

 টিকা লিখ-
 ক) নৈতিক আইন? 
 খ) কৃত্রিম ব্যক্তি? 
 গ) লিগ্যাল ও ইকুইটেবল রাইট?
 ঘ) কমন ল’ এন্ড ইকুইটি?
 ঙ) প্রচলিত আইন? 
 চ) টর্ট আইন?
 ছ) বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা?
 জ) বাধ্যবাধকতা? 
 ঝ) বিশ্লেষণাত্মক ও ঐতিহাসিক মতবাদ? 
 ঞ) প্রশাসনিক আইন?
 ট) রাষ্ট্রীয় আইন?
 ঠ) পরার্থ দায় ও চূড়ান্ত দায়?
 ড) দীর্ঘ ভােগজনিত অধিকার বা প্রেসক্রিপশন? 
 ঢ) সরকারী ও বেসরকারী আইন?
 ণ) দোষী মন?  

Monday, March 11, 2019

নিষেধাজ্ঞা কি?
নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি?
নিষেধাজ্ঞাঃ
নিষেধাজ্ঞা আদালতের একটি নির্দেশ । যা দ্বারা কোন ব্যক্তিকে একটি অন্যায়  কাজ করা বা করা হতে বিরত থাকতে বলা হয়।অথ্যাৎ নিষেধাজ্ঞা হল এমন একটি বিচার বিভাগীয় কার্যক্রম যা দ্বারা কোন পক্ষকেক কোন করাজ করা বা করা হতে বিরত থাকাকে বুঝায়। নিষেধাজ্ঞা Equty হতে উদ্ভত এটি আদালতের একটি সেচ্ছাধীন ক্ষমতা।

অন্যভাবে বলা যায়, নিষেধাজ্ঞা হল একটি বিচারবিভাগীয় কার্যক্রম যেখানে কোন পক্ষকে নির্দিষ্ট কোন কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়। ইংল্যান্ডের ইকুইটি আদালতের একটি যুগান্তকারী সৃষ্টি হল এই নিষেধাজ্ঞা। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করে এই নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন।নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা বা না করা আদালতের সুবিবেচনার উপর নির্ভরশিল। কেউ অধিকার হিসাবে নিষেধাজ্ঞা দাবী করতে পারেনা।




নিষেধাজ্ঞা কত প্রকার ও কি কি?
নিষেধাজ্ঞার প্রকারভেদসমূহ নিচে দেওয়া হল-
১। অস্থায়ী নিষেধাজ্ঞা -Temporary Injunction
২। চিরস্থায়ী নিষেধাজ্ঞা-Perpetual Injunction
৩। অন্তর্বতিকালীন নিষেধাজ্ঞা -Ad-interim Injunction
৪। নিষেধমূলক নিষেধাজ্ঞা -Prohibitory Injunction
৫। আদেশমূলক নিষেধাজ্ঞা -Mandatory Injunction
What is Jurisprudence? আইন বিজ্ঞান কাকে বলে?

জুরিসপ্রুডেন্স কি?
বাংলা ভাষায় ইংরেজী Jurisprudence শব্দটির বিভিন্ন প্রতিশব্দ রয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকলের গ্রহণযোগ্য কোন প্রতিশব্দ ঘোষনা না করায় এর বিভিন্ন প্রতিশব্দ দেখা যায়। ইংরেজী jurisprudence শব্দটি ল্যাটিন শব্দ Juris Prudentia শব্দমালা থেকে উদ্ভূত হয়েছে। Jurisশব্দের অর্থ হল ’আইন’  (Law) এবং Prudentia শব্দের অর্থ হল ‘বিজ্ঞান’ (Science) বা ‘জ্ঞান’ (Knowledge) সুতরাং Jurisprudence শব্দের অর্থ দাঁড়ালো ‘আইনের জ্ঞান’ (Knowledge of law) বা ’আইনবিজ্ঞান’ (Science of law)।
অষ্টিনের মতে আইন বিজ্ঞান, jurisprudence is the philosophy of positive law. Q
হল্যান্ডের মতে আইন বিজ্ঞান, jurisprudence is the formal science of positive law.

:
🏂🕴️༖🎄🎇অন্যভাবে বলা যায়, আইন হলো নিয়মের এক পদ্ধতি যাকে নাগরিক বাধ্যতা, রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মান করতে ও প্রতিষ্ঠানের মধ্যমে কার্জকরী করতে ইহাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আইন জনগণের মধ্যে সম্পর্ককে প্রধান সামাজিক মাধ্যম হিসেবে কাজ করে। ৩৫০ খ্রীষ্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক অ্যারিষ্টটল লিখেছিলেন, " আইনের শাসন যেকোন ব্যক্তি শাসনের চেয়ে ভাল"।

Sunday, March 10, 2019

আইন কি? বা আইন কাকে বলে?
আইন  কাকে বলে?

আইনের একটি সর্বসম্মত ও বিজ্ঞানসম্মত সংজ্ঞাণ আজও নির্ধারণ করা সম্ভব হয় নাই।আইনকে সংজ্ঞায়িত করা একটি জটিল বিষয়।এর সংজ্ঞা প্রদান করা একটি পুরাতন সমস্যা। অবশ্য আইনের ধ্যান-ধারণা,
প্রকৃতি, কার্যকারিতা ও ভিত্তি সম্পর্কে আইন বিজ্ঞানীগণ ঐক্যমত পোষণ করেছেন।আইনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে nকেউ জোর দিয়েছেন আইনের উৎসের উপর, আবার কেউবা আইনের প্রকৃতির উপর ভিত্তিকরে সংজ্ঞা প্রদান করেছেন।

সাধারণভাবে, আইন বলতে আমরা যে কোন কার্যের নিয়মকে বুঝে থাকি। কিন্তু আইন বিজ্ঞানে “আইন” শব্দটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়।বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদে বলা হয়েছে- "আইন" অর্থ কোন আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি।



আবার সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা হয়েছে, “আপীল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রীম কোর্টের যে কোন বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধঃস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।” সুতরাং "আইন" মানে আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি এবং উচ্চ আদালতের রায়।



আইন বিজ্ঞানী জন অষ্টিন (John Austin) -এর মতে, Law is the Command of the sovereign. অর্থাৎ, সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন।

অধ্যপক হল্যাণ্ড (Prof. Holland) -এর মতে – Law is a general rule of external human action enforced by a sovereign political authority. অর্থাৎ, আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রনবিধি যা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়।

আইনবিদ অধ্যাপক স্যামন্ড (Prof. Salmond) -এর মতে - Law is the body of principles recognised and applied by  the state in the administration of justice. অর্থাৎ, আইন হল ন্যায় প্রতিষঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।

আইনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে আইন হলো দীর্ঘ দিন ধরে প্রচলিত এমন কিছু প্রথা রীতি নীতি ও আনুষ্ঠানিকভাবে প্রণীত এমন কিছু নিয়ম কানুন যা একটি রাষ্ট্র বা গোষ্ঠী নিজেদের উপর বাধ্যগত বা অবশ্য পালণীয় বলে স্বীকার করে।
জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা আইনবিজ্ঞানের গুরুত্ব কি কি?

জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা আইনবিজ্ঞানের গুরুত্ব সমূহ নিন্মে সংক্ষেপে আলোচনা করা হলোঃ-

আইনের উৎপত্তি, ক্রমবিকাশ তথা আইনের উৎকর্ষ সাধনে আইন বিজ্ঞানের অবদার আইনের ইতিসাসে অম্লান ও অবিনশ্বর হয়ে থাকবে।আইন বিজ্ঞান অধ্যয়ন ছাড়া আইন সম্পর্কে জ্ঞানাজন করা সম্ভব নয়।আইন বিজ্ঞান হল আইনের প্রতিচ্ছবি। তাই এই বিজ্ঞান পাঠ করা ছাড়া কোন ব্যক্তি আইন বিষয়ে অর্জন করতে পারবে না।

নিন্মলিখিত কারণ আইনের জ্ঞানাজনে আইনবিজ্ঞান পাঠ করার প্রয়োজন আছে। পয়েন্টসমূহ উল্লেখ করা হলো, যথাঃ-


০১। আইন সম্পর্কে জ্ঞান লাভঃ
০২। আইনগত চিন্তাধারার বিকাশঃ
০৩। আইন শিক্ষার ব্যাকরণঃ
০৪। আইনের মৌলিক নীতিমালা সম্পর্কে জ্ঞান লাভঃ
০৫। প্রচলিক আইনের ব্যাখ্যা প্রদানঃ
০৬। আইন কাঠামোর উপর আলোকপাত করা যায়ঃ
০৭। আইন প্রণয়ন সম্পর্কে জ্ঞানলাভ করা যায়ঃ
০৮। বিচার কার্যে এর ভুমিকাঃ
০৯। বিচার বিভাগীয় নজীর সম্পর্কে জ্ঞানঃ
১০। আইনের শ্রেণীবিভাগ সম্পর্কে জ্ঞান লাভঃ
১১। আইনের প্রয়োগবিধি অবগত হওয়াঃ
১২। আইনে ব্যবহৃত শব্দের ব্যাখ্যা অবগত হওয়াঃ
১৩।  ‍গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানের ক্ষেত্রেঃ
১৪। অন্যান্য বিষয়ের সহিত আইনের সম্পর্ক নির্ণয় করা যায়ঃ
১৫। ন্যায়বিচার সম্পর্কে জ্ঞান লাভঃ
১৬। আইন সম্পর্কীত উপদেশ লাভঃ
১৭। পূর্ব হতে অধিকার-কর্তব্য সম্পর্কে সচেতনঃ
১৮। জটিল মামলার সমাধানঃ
১৯। সামাজিক পরিবর্তনে এর ভূমিকাঃ
২০। আইনজীবিদের নিকট এটি পাঠের প্রয়োজনীয়তাঃ